Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সমাবেশে হামলার ঘটনায় বাম গণতান্ত্রিক জোটের নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৮ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারে ধর্ষণবিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা কমিটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী ও দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, ও বাসদ সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, ‘একের পর এক নারী ধর্ষণের ঘটনা ঘটছে। যার বেশীরভাগ ক্ষেত্রে যুক্ত শাসক দলের নেতাকর্মীরা। জাগ্রত বিবেকের কারণে দেশ আজ ধর্ষণবিরোধী আন্দোলনে উত্তাল। সরকার ধর্ষণবিরোধী আন্দোলনকে পুলিশ কিংবা ছাত্রলীগ দিয়ে ধমন করতে চায়। যা সরকারের স্বৈরাচারী-ফ্যাসিবাদী আচরনের বহিঃপ্রকাশ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.