সংবাদ বিজ্ঞপ্তি | ১০ অক্টোবর, ২০২০
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিক্ষানুরাগী মো. রফিক উদ্দিন মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি, এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) ভোররাতে মো. রফিক উদ্দিন নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।