সংবাদ বিজ্ঞপ্তি | ১১ অক্টোবর, ২০২০
‘শিশুর সাথে শিশুর তরে বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাক্কাতুরা চা বাগানে বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এই উপলক্ষে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া লাক্কাতুরাস্থ চা বাগানে চা শ্রমিকদের শিশুদের নিয়ে দিনব্যাপী রচনা প্রতিযোগিতা ঝুমুর নাচ ও নাটক প্রদর্শন করা হয়।
এনসিটিএফ এর সভাপতি স্বপ্না লোহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, এনজিও ফোরাম সিলেটের রিজিওনাল ম্যানেজার মো. মশিউর রহমান, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সিতু লোহার, এনসিটিএফ এর ভলান্টিয়ার ইমন দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াই-মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম রশিদ।