Sylhet Today 24 PRINT

ফয়সলের সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২০

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল গুরুতর অসুস্থ। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

যথা সময়ে উপস্থিত থেকে মাহফিলকে সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.