Sylhet Today 24 PRINT

রায়হান হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জাসদের

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ অক্টোবর, ২০২০

সিলেটে বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের হেফাজতে নির্মমভাবে নিহত রায়হান হত্যাকারীদের, অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, সিলেট জেলার সভাপতি কলন্দর আলী, জেলা সাধারণ সম্পাদক ছয়ফুল আলম ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই নির্মম হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা রায়হান হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.