Sylhet Today 24 PRINT

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ ফোরামের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ অক্টোবর, ২০২০

বাংলাদেশ টেলিভিশন সিলেটের বিশেষ প্রতিনিধি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ছড়াকর সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আজিজ আহমদ সেলিম একজন সৎ, নিষ্ঠাবান এবং সমাজের প্রতি দায়বদ্ধ সাংবাদিক ছিলেন। সিলেটের সংবাদপত্র জগতকে সমৃদ্ধ করার পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে তার অসামান্য ভূমিকা ছিল। তার মৃত্যুতে সিলেটের অপূরণীয় ক্ষতি হয়েছে।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.