Sylhet Today 24 PRINT

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ অক্টোবর, ২০২০

প্রবীণ সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, ‘সিলেটের সাংবাদিক অঙ্গনের অভিভাবক ছিলেন আজিজ আহমদ সেলিম। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সৎ ও আদর্শবান মানুষ হিসেবে তিনি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন, আমাদের কর্মে প্রেরণা যোগাবেন। তার মৃত্যুতে সিলেটে সাংবাদিকতার জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।’

আজিজ আহমদ সেলিমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.