Sylhet Today 24 PRINT

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে এসএমপির শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ অক্টোবর, ২০২০

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) এক শোকবার্তায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

আজিজ আহমদ সেলিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.