Sylhet Today 24 PRINT

চুয়েট একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একাডেমিক কাউন্সিলের ১২১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে চুয়েট একাডেমিক কাউন্সিলের সম্মানিত অভ্যন্তরীণ এবং বহিঃসদস্যগণ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে অংশগ্রহণ করেন।

সভায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়াসহ একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.