সংবাদ বিজ্ঞপ্তি | ২৮ অক্টোবর, ২০২০
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর ফাইন্যান্স ডিরেক্টর, জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমেদের মাতা মাহমুদা খাতুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় (৯৫) বছর। তিনি দীর্ঘ দিন থেকে ব্যর্ধক্যজনিত বিভিন্ন জটিলরোগে ভুগছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় নাজিরাবাজার পশ্চিম ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সিলেটের বিশ্বনাথ উপজেলার মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা মরহুমা মাহমুদা খাতুন তার এলাকায় সমাজ সমাজসেবিকা হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।