Sylhet Today 24 PRINT

সরওয়ার হোসেনের মায়ের মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ অক্টোবর, ২০২০

দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেনের মাতা সুফিয়া হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু সংবাদ মাধ্যমে এক শোক বর্তা পাঠান।

শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.