Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগের ২য় বর্ষপূর্তি উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ নভেম্বর, ২০২০

ওসমানী মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগের ২য় বর্ষপূর্তি উদযাপন এবং ক্লাবফুট কর্নার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় বর্ষপূর্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানে অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. শংকর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, অধ্যাপক ডা. ইশতিয়াক উল ফাত্তাহ।

অনুষ্ঠানে ক্যাজুয়ালিটি বিভাগে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রধান করা হয় অধ্যাপক ডা. ইশতিয়াক উল ফাত্তাহ, ডা. বিপুল চন্দ্র ঘোষ, ডা. শ্যামল চন্দ্র বর্মণ, নার্সিং সুপারভাইজার রুবি রানী সাহাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.