Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দুর্গাপূজা পুনর্মিলনী ও আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০২ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্ষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্ষদের সভাপতি ব্রজেন্দ্র কুমার সিংহ।

সাধারণ সম্পাদক রবি কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহ, কৃষ্ণ কুমার সিংহ, নন্দ কুমার সিংহ, রামচন্দ্র শর্মা, কালীমোহন সিংহ, নীলকান্ত সিংহ, স্বর্ণ কুমার সিংহ, ললিত মোহন সিংহ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল বরণ সিংহ। সাংগঠনিক কার্যাবলী নিয়ে আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.