Sylhet Today 24 PRINT

জেলহত্যা দিবসে সিলেট জেলা মহিলা আ’লীগের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ নভেম্বর, ২০২০

জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে  শ্রদ্ধা নিবেদন করেন নেত্রীবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার সভাপতি হেলেন আহমদ, সহ-সভাপতি নারী নেত্রী বিলকিছ নূর, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এজেড রওশন জেবীন রুবা, যুগ্ম সাধারণ সম্পাদক মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, হাসিনা মহিউদ্দিন, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, ডা. নাজরা চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.