Sylhet Today 24 PRINT

এনইউবি’র কর্মকর্তার বাবার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ নভেম্বর, ২০২০

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইটি অফিসার জনাব মো. আনোয়ারুল হক সম্রাটের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল হক গতকাল ৩ নভেম্বর (মঙ্গলবার) নগরীর খুলিয়টুলাস্থ বাসায় মারা গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল হককে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন নতুন মাদ্রাসা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. আজহারুল হকের মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গভীরভাবে শোকাহত।

এদিকে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.