Sylhet Today 24 PRINT

বেনাপোলে এমপি হেলাল উদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ নভেম্বর, ২০২০

বেনাপোলে শার্শা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এমপি শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এসময় আরও বক্তব্য দেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, শার্শা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহীম, শার্শা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান, ছাত্র নেতা দুলোক শরীফ।

উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, পৌর আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান মধু, মোজাফফার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, বেনাপোল পৌর কাউন্সিলার মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.