Sylhet Today 24 PRINT

চন্দরপুর জিন্দাপীর জামে মসজিদে প্রি-কাস্ট পাইলিং শুরু

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ নভেম্বর, ২০২০

সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের চন্দরপুর জিন্দাপীর জামে মসজিদে প্রি-কাস্ট পাইলিং শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এই পাইলিংয়ের ঢালাই কাজের সূচনা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে অন্যান্যদের উপস্থিত ছিলেন মসজিদ পুনর্নির্মাণ কমিটির সদস্য ফখরুল আলম চৌধুরী, কবির আহমদ চৌধুরী, একেএম কিবরিয়া, সালেহ আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, মাওলানা আবদুল মালিক, খলিলুর রহমান, মোর্শেদ আহমদ পলু, ইমন আহমদ প্রমুখ।

তিনতলা বিশিষ্ট এই মসজিদ পুনর্নির্মাণ প্রকল্পে প্রকৌশলী মোহাম্মদ নিজাম খাঁর নির্দেশনায় পাইলিং কাজ করছে বন্ধন এন্টারপ্রাইজ।

স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের আর্থিক সহায়তায় নির্মিতব্য এই মসজিদে সহায়তা দিতে ০১৭১১-১৯৫ ৫৩৬ এবং ০১৭২০-১৬৭ ৩৪৩ এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.