Sylhet Today 24 PRINT

বড়লেখায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেটের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৯ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার উদ্বোধন হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌরশহরের দক্ষিণবাজারে প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির আউটলেট শাখার উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক ও এসপিও খালেদ মুহাম্মদ সয়ফুল আলমের সভাপতিত্বে ও বড়লেখা আউটলেট শাখা ব্যবস্থাপক শাহেদ আহমদের সঞ্চালনায় ব্যাংক ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এভিপি ও সিলেট আম্বরখানা শাখা ব্যবস্থাপক এএমএম গৌছ উদ্দিন সিদ্দিকী, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সিলেট আম্বরখানা শাখা ইনচার্জ আতিকুর রহমান, প্রিন্সিপাল অফিসার সাদিকুর রহমান, ব্যবসায়ী হেলাল উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.