Sylhet Today 24 PRINT

তাহিরপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তাহিরপুর প্রতিনিধি  |  ১১ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক মো. হাফিজ উদ্দিন পলাশের সভাপতিত্বে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রায়হান উদ্দিন রিপন, যুগ্ম আহবায়ক মো. সামায়ুন কবির, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মানিক, বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদুর রহমান, যুবলীগ নেতা জাকেরিন আলম চমকসহ উপজেলার যুবলীগের ৭টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও  অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.