Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মো. সিদ্দিকুরকে সিলেট চেম্বারের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ নভেম্বর, ২০২০

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, এস. আর. ক্যাপিটাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক পদে সর্বোচ্চ ভোটে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। এজন্য তাকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট চেম্বারের পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মো. শোয়েব আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিচালক হিসেবে তার পরামর্শ ও সহযোগিতায় চট্টগ্রাম এক্সচেঞ্জের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। এবং এই সেক্টরের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.