Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৩ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাব গ্রীসের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জগন্নাথপুর পৌরসভার শাহ শাকিল মিয়ার বাড়িতে ক্লাব সভাপতি রাজন তালুকদার ও অধিনায়ক আল-আমিন তালুকদারের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ১০টি দল অংশ গ্রহন করে।

যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে প্রতিযোগিতার উদ্ধোধন করেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

ফাইনাল খেলায় কাওছার জুটিকে হারিয়ে ক্লাবের সভাপতি রাজন তালুকদার মুন্না জুটি চ্যাম্পিয়ন হয়।

পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বোরহান উদ্দিন সফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা রসিক মিয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি লেবু মিয়া, সুজাত রেজা, ইতালি প্রবাসী যুবদল নেতা রুয়েল আহমদ, কলকলিয়া ইউপি সদস্য মোজাফফর আলী লিটন প্রমুখ।

এসময় অতিথি হিসেবে বিএনপি নেতা আংগুর মিয়া, খসরু মিয়া, ছমির মিয়া, কাঁচা মিয়া, কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় জয়নাল, কৃতি ফুটবলার শাপলা মিয়া, দেলোয়ার, জুবায়ের, সোহেল, আলী হোসেন, ফাহিম আহমদ, মহসিন, সাকিল, জাহিদ, সাইফুল, মাজারুল, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.