Sylhet Today 24 PRINT

শেখ ফজলে ফাহিম যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় সিলেট চেম্বারের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ নভেম্বর, ২০২০

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মণ্ডলী ও পরিচালকবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়েছে।

সিলেট চেম্বারের সভাপতি জনাব আবু তাহের মো. শোয়েব তার অভিনন্দন বার্তায় বলেন, ইতিমধ্যে জনাব শেখ ফজলে ফাহিম এফবিসিসিআই’র সভাপতি ও সার্ক চেম্বারেরসহ সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সহিত নিজ দায়িত্ব পরিচালনা করে যাচ্ছেন তেমনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অত্যন্ত সফলতার সহিত কাজ করে যাবেন।

তাছাড়া নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে উক্ত কমিটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যক্রমে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে এ আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.