Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৭ নভেম্বর, ২০২০

বাংলাদেশ মণিপুরি মুসলিম সেবা সংস্থা'র উদ্যোগে কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে মুয়াজ ইবনে জাবাল (রা:) মাদ্রাসার গরিব ও অসহায় শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মাওলানা খুবাইব আহমদ জাহাঙ্গীর এর পরিচালনায় অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আমজদ আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাওলানা কামরুল ইসলাম, ক্বারী মাহমুদ আলী, মাওলানা তৈয়ব আলী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মোস্তফা মিয়া।

এ সময় মুফতি হারুনূর রশীদ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মানুওয়ার হুসেন, হাফেজ শাহীদু রহমান, হাফেজ আব্দুস সালাম ও মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.