Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের অফিস উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের অফিস উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় অফিসের উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান মাহবুল হক, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল বশর মোহাম্মদ ছদরউলা চৌধুরী, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী সদস্য সীমান্ত সিরাজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুতলিব মছন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুর নুর মছলাই, শাহাব উদ্দিন, আব্দুস শহীদ খান জিলা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, সমাজসেবক জাহিদ আহমদ, রকিব উদ্দিন রকিয়া মিয়া মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ শ্যামল আহমদ প্রমুখ।

এদিকে বিকাল ৫টায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান মাহবুল হক, নির্বাহী সদস্য সীমান্ত সিরাজ। মতবিনিময়কালে তারা বলেন, মানবাধিকার সবার জন্য সব জায়গায় সমান ভাবে কাজ করবে। এই স্লোগানকে সামনে রেখে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.