Sylhet Today 24 PRINT

বদরুজ্জামান সেলিমের মায়ের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২০

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মা জেবুন্নেছা খাতুন নিরু'র মত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বদরুজ্জামান সেলিমের মা ও ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুন নিরু বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.