Sylhet Today 24 PRINT

বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের কুলখানি অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২০

ঢাকায় প্রথম জানাজার আগে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা সামছুল হক কাসিমকে

সিলেটের বিয়ানীবাজারের বীর মুক্তিযোদ্ধা সামছুল হক কাসিমের (৬৭) কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার টোকা ভরাউট গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা গত ১৫ নভেম্বর রাজধানী ঢাকার ডেমরায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গত রোববার রাত আটটায় সিলেটের বিয়ানীবাজারের টোকা ভরাউট গ্রামের জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.