Sylhet Today 24 PRINT

কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রীকে মহানগর আ.লীগের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ ফোরামের কো-চেয়ার মনোনীত হয়েছেন।

কো-চেয়ার মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

শনিবার (২১ নভেম্বর) নেতৃবৃন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে যথাযথ মর্যাদা অর্জন করেছে। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব পর্যায়েও নেতৃত্ব দিতে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিমেল হেলথ (ওআইই) এর সাথে যৌথভাবে এই গ্রুপিংয়ের সূচনাকালে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কো-চেয়ার মনোনীত করে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.