Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে সিলেট জেলা আ.লীগের অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ নভেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের নব-নির্বাচিত কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ।

শনিবার (২১ নভেম্বর) এক বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান অভিনন্দন জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিমেল হেলথ (ওআইই) এর সাথে যৌথভাবে এই গ্রুপিংয়ের সূচনাকালে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কো-চেয়ার মনোনীত করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.