Sylhet Today 24 PRINT

বাদল রায়ের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০২০

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক।

এক শোকবার্তায় তিনি জানান, সহপাঠী বাদল রায় ক্রীড়াঙ্গনে মোহামেডানের বাদল রায় হিসেবেই বেশি পরিচিত। তিনি ক্রীড়াঙ্গনের কিংবদন্তি জাতীয় দলের ফুটবলার, ডাকসুর বিপুল ভোটে নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক এবং দীর্ঘসময়ের বাফুফের সহ-সভাপতি।

এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.