Sylhet Today 24 PRINT

খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ নভেম্বর, ২০২০

জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শোক জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ) সিলেট সিটি করপোরেশনের মেয়র এক শোকবার্তায় বলেন, গণমানুষের দাবি আদায়ের সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া একজন সমাজের দর্পণ ছিলেন খন্দকার মুনীরুজ্জামান।

গণমাধ্যমকে গণমানুষের দর্পণে পরিণত করা, দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উচ্ছে তুলে ধরায় খন্দকার মুনীরুজ্জামান তার জীবনে রেখেছেন অসামান্য অবদান। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও শোক বার্তায় উল্লেখ্য করা হয়।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মুনীরুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। ১৭ বছর থেকে তিনি সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.