Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ও মহানগর জাসদের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ নভেম্বর, ২০২০

যুক্তরাজ্য জাসদের দপ্তর সম্পাদক এবং গ্রেটার লন্ডন জাসদের সাধারণ সম্পাদক সাবুল সামসুজ্জামানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এ বার্তায় সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, যুক্তরাজ্য জাসদের দপ্তর সম্পাদক এবং গ্রেটার লন্ডন জাসদের সাধারণ সম্পাদক সাবুল সামসুজ্জামানের মাতা ২৫ নভেম্বর সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.