Sylhet Today 24 PRINT

মোল্লারগাঁওয়ে উগ্রবাদ, মাদক ও নারীর প্রতি সহিংসতা বিরোধী সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০২ ডিসেম্বর, ২০২০

মোল্লারগাঁও ইউনিয়নে হামিদা খাতুন কিন্ডারগার্টেন স্কুলে আইডিয়ার উদ্যোগে বুধবার সকালে উগ্রবাদ, মাদক ও নারী প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে যুবনেতা মাহফুজুর রহমান মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) ইসমাইল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া, দক্ষিণ সুরমা কৃষক দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, লন্ডন যুবদলের সভাপতি শেখ মনসুর রহমান, ছালেহ আহমদ, আব্দুল হামিদ, হামিদা খাতুন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল খছরুজ্জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.