Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ব্যাংক এশিয়ার ২১তম বর্ষপূর্তি উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৬ ডিসেম্বর, ২০২০

দিরাইয়ে ব্যাংক এশিয়ার ২১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।

পরে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

ব্যাংক এশিয়ার জেলা ব্যবস্থাপক মো. সোহেল উদ্দিনের সভাপতিত্বে ও দিরাই এজেন্ট পরিচালক মো. গোলাম সানিয়াত'র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ইনচার্জ রফিকুল ইসলাম, দিরাই উপজেলা ইনচার্জ আয়াতুল্লাহ সরকার, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম, সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ, দিরাই উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জগদল ইউপির দবির আহমেদ, করিমপুর ইউপির সজল তালুকদার কুলঞ্জ ইউপির রতন সূত্রধর, রাজানগর ইউপির সুইটি সূত্রধর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.