Sylhet Today 24 PRINT

বিসিএস সভাপতির সঙ্গে বিসিবি পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি মো. শাহিদ-উল-মুনীরের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
৬ ডিসেম্বর (রবিবার) রাতে রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় বিসিএস সভাপতি ১২ ডিসেম্বর (শনিবার) বিসিএস এর উদ্যোগে আয়োজিত আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ সম্পর্কে বিসিবি পরিচালককে বিস্তারিত অবহিত করেন।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীরসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে ফুলেল শুভেচ্ছা জানান। বিসিবি পরিচালক ক্রিকেট টুর্নামেন্টে থাকার সম্মতি জ্ঞাপন করেন এবং সিলেটে আইসিটি ভবন নির্মাণে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে বিসিএস মহাসচিব মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজন,  পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া, বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী, পিসি গার্ডেনের প্রধান নির্বাহী মো. আহসানুল ইসলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.