Sylhet Today 24 PRINT

প্রবীণ রাজনীতিবিদ হাজী ইলিয়াছ মিয়ার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ ডিসেম্বর, ২০২০

সিলেট সদর উপজেলার প্রবীণ মুরব্বী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ইলিয়াছ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মেয়র আরিফ বলেন, হাজী ইলিয়াছ মিয়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। রাজনীতিতে তার মতো ভালো মানুষের অভাব রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ৯৫ বছর বয়সে সিলেটের চারাদিঘীরপাড়স্থ বাসায় ইলিয়ছ মিয়া ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সাদিপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

হাজী ইলিয়াস মিয়া রাজনীতির পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তায়েফ গ্রুপের চেয়ারম্যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.