Sylhet Today 24 PRINT

সাংবাদিক আবু তাহেরের পিতার মৃত্যুতে ইমজার শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ ডিসেম্বর, ২০২০

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সদস্য ও বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক আবু তাহের চৌধুরীর পিতা আব্দুল ওয়াহিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইমজা নেতৃবৃন্দ।

ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সজল ছত্রী সাক্ষরিত এক শোক বার্তায় মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ইমজা পরিবার।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিক আবু তাহেরের পিতা আব্দুল ওয়াহিদ চৌধুরী (১০৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার আবু তাহের চৌধুরীর পিতাকে দরগাহ মসজিদে জানাজা শেষে দাফন করা হয়েছে ।

তিনি কিছু দিন আগে বিভিন্ন রোগের কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি দীর্ঘ দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.