Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে সিলেট চেম্বারের মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ ডিসেম্বর, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আহ্বানে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিলেট চেম্বার নেতৃবৃন্দ সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান ও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), সদস্য শোয়েব আহমদ, আক্তার চৌধুরী রুবেল, কিবরিয়া হোসেন নিঝুম, সাইফুর রহমান, জুয়েল আহমদ খান ও অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.