Sylhet Today 24 PRINT

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিতদের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৩ ডিসেম্বর, ২০২০

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট- ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

রোববার (১৩ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুসংহত হবে বলে আমার বিশ্বাস।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার আমরা সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.