Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত হয়। শেখ শেফুল আহমদ’র সভাপতিত্বে ও সৈয়দ মাসুক ভান্ডারীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসন এমপি আবু জাহির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৪ আসনের এমপি এড. মাহবুব আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির চৌধুরী । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা এড. মাহফুজা বেগম সায়ীদা, কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, এড. কামাল আহমদ, হবিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হক, সহ-সভাপতি আবু হোসেন মোঃ রওনক, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বী, সহ-সাধারন সম্পাদক শোয়েব খান, কামরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.