Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০২০

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা যুবলীগ। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেটের চৌহাট্টাস্থ  শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে জেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি  অর্পণ করা হয়।

জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও জেলা সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানী শাসকগোষ্ঠী দেশকে অভিভাবক শূন্য এবং বাঙ্গালীত্বের স্বাদ মুছে দিতে বুদ্ধিজীবীদের হত্যা করে। এরই মধ্য দিয়ে দেশকে মেধাশূণ্য করার প্রচেষ্টা চালায় তারা। সেই দোসরদের প্রেতাত্মারা এখনও সক্রিয়। এই প্রেতাত্মারাই ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করার প্রচেষ্টা চালায়।

তিনি বলেন, দেশে একটি মুজিব সৈনিক বেঁচে থাকতে পাকিস্তানী প্রেতাত্মাদের সেই স্বপ্ন পূরণ হবেনা, হতে দেওয়া হবেনা


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.