Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে বাসদ সিলেট জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০২০

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার চৌহাট্টস্হ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বাসদ সিলেট জেলা শাখার পক্ষে পুষ্পস্তবক অর্পণ এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মামুন বেপারী, সনজয় শর্মা, তাজু আহমদ, লাবলু উদ্দিন, প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যেমন ছিলেন জ্ঞান-মনীষা এগিয়ে তেমনি ছিলেন অকুতোভয়-আপোষহীন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমাদেরকে স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে আপস করা শেখাননি। তাদের সংগ্রাম মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণে আমাদের পাথেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.