Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবি দিবসে মহানগর যুবলীগের শ্রদ্ধাঞ্জলী

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০২০

মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছে সিলেট মহানগর যুবলীগ। সোমবার (১৪ডিসেম্বর) সকালে সিলেট নগরীর চৌহাট্রাস্থ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।


মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মুশফিক জায়গীরদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এসময় সিলেট মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.