Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিসিক মেয়রের শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২০

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সোমবার (১৪ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

সকালে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা নগরের চৌহাট্টা এলাকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় সিটি মেয়র ছাড়াও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর আজম খান, কাউন্সিলর নাজনিন আক্তার কনা, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ছাড়াও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.