Sylhet Today 24 PRINT

শহীদ বুদ্ধিজীবী দিবসে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেটের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২০

শহীদ বুদ্ধিজীবী দিবসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর সিলেট জেলা কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি মো. জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মনোজ কপালী মিন্টু, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সহ-সভাপতি এম জাহিদ আহমদ রেজা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মো. আলীনূর রহমান নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ামিন তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, দপ্তর সম্পাদক মান্না কাওসার সুমন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়েস্তা তালুকদার, রফিক উদ্দিন, আলেয়া ইকবাল চৌধুরী, বাবুল মিয়া, জাবেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.