Sylhet Today 24 PRINT

১ম আতিয়া ট্রাভেলস বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৫

১ম আতিয়া ট্রাভেলস প্রাথমিক মেধা পরীক্ষা এর ২য় দিনের পরীক্ষা শুক্রবার শেষ হয়েছে। সকাল ৯টায় ইংরেজি ও দুপুর ২টায় সাধারণ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে দুইদিনের পরীক্ষা শেষ হল। দক্ষিণ সুরমার গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও স্কর্লাস কেয়ার একাডেমীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদ চৌধুরী, হৃদয়ের ৭১ ফাউন্ডেশন'র চেয়ারম্যান রুহুল আলিম চৌধুরী প্রমুখ।

এসময় বৃত্তি পরীক্ষার আয়োজক সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশন এর সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশীষ সূত্রধর, অর্থ সম্পাদক রানা পাটুয়ারী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক উত্তম কাব্য, সহ শিক্ষা সম্পাদক রিপন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল আহমেদসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরীক্ষা সফলভাবে শেষ করায় আতিয়া ট্রাভেলস এর পরিচালক কাওছার আহমেদ রিপন সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশনের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেণ।

আয়োজকরা জানান, নভেম্বর মাসের মধ্যেই ১ম আতিয়া মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.