Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২০

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিবন্ধিত সংগঠন ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ (ফুশিউপ) বিজয় দিবসে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

জাতির বীর শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মতিউর রহমান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক জুবেল আহমদ, সদস্যদের মধ্যে সুলতান আহমদ, জাবেদ আহমদ, মিলাদ হোসেন, সাইদুর রহমান, সুমন আহমদ, হেলাল আহমদ, উজ্জ্বল চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.