Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

র‌্যালিতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগ) কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। র‌্যালিতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বুধবার দুপুরে নগরীর তালতলা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয় রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে যোগ দেয়।

পরে বিজয় র‌্যালিটি জেলা ও মহনগর বিএনপির সাথে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে সকালে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিছিলসহ তালতলা গুলশান পয়েন্টে এসে সমবেত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.