Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেট মহানগর যুবলীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি নিবেদন শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারসহ ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফেরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.