Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা-মহানগর কমিটির বিজয় দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি  |  ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা-মহানগর শাখার পক্ষ থেকে আজ সকাল সাড়ে নয়টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল দশটায় শহিদ মিনারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে সংগঠনের জেলা-মহানগর শাখা।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিল, মহানগর কমিটির সভাপতি মো. মজির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক রাজু, মহানগর সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাসের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পর্বে ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মো. কবির খান, উপাধ্যক্ষ অজয় কুমার রায়, বাহার উদ্দিন আকন্দ, মহানগর কমিটির সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, আব্দুল আহাদ, মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়েব আহমদ, রাজীব সী সুমন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক চৌধুরী সোহেল, জয়নাল আহমদ চৌধুরী, বিপ্লব পুরকায়স্থ, আক্তার হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক শমসের রাসেল, বশারত আলী বাশার, জেলা কমিটির দপ্তর সম্পাদক কামরুল আনাম চৌধুরী, মহানগর কমিটির দপ্তর সম্পাদক শাহিন আহমদ চৌধুরী নয়ন, জেলা কমিটির বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফৌজিয়া আক্তার, মুহিবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক পরিতোষ বাবলু, কৃষি বিষয়ক সম্পাদক কাজল রায়, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সালা উদ্দিন পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক সাইফা আক্তার শিপন, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অধ্যাপক ফখরুল ওয়াহিদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, মহানগর কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক জ্যোতিষ মজুমদার, অর্থ সম্পাদক শামীম আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক কানন দাশ, প্রচার সম্পাদক সুবেন্দু শেখর পাল মিঠু, সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল শর্মা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জবরুল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক শিপু, জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মো. আজমল আলী, তাজ উদ্দিন, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস।

পরে সকাল দশ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটি আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট মোশাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আব্দুল খালিক। জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল–আজাদ।

রক্তদান কর্মসূচীর উদ্বোধন শেষে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল অনুরাগীকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। দেশ ও জাতি গঠনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে সর্বাত্মক সমর্থন ও মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতিকে চিরতরে এদেশ থেকে নির্মুল করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন। নাসির উদ্দিন খান রক্তদান কর্মসূচির জন্য বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটির প্রসংশা করেন এবং পরিষদকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.