Sylhet Today 24 PRINT

আমিনুর রশিদ ইমরানের মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ ইমরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি।

বুধবার এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, আমিনুর রশিদ ইমরানের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ ও সাহসী সংগঠক। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সর্বদা অগ্রভাগে।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আমিনুর রশিদ ইমরান সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও সংগ্রামী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তার নেতৃত্বের গুণাবলী সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশবাসী একজন ত্যাগী নেতাকে হারালো।

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.